ABOUT US

Md Naymur Rahman

Founder & Lead Instructor

2 Years+ Chinese Interpreter Experience

Bangladeshi Student in China
Studying in China Since 2017

Meet The Founder (আমার গল্প)

আসসালামু আলাইকুম! আমি মোঃ নাইমুর রাহমান, Banglay Chinese এর প্রতিষ্ঠাতা।

২০১৭ সালে যখন প্রথম চীনে পা রাখলাম, তখন আমার চীনা ভাষার জ্ঞান ছিল একদম শূন্য। ভাবতাম, এই কঠিন ভাষা শিখতে পারব তো? কিন্তু আল্লাহ্‌র রহমতে মাত্র ৫ মাসের মধ্যে আমি সাবলীলভাবে চীনা ভাষায় কথা বলা শুরু করলাম।

এই অভিজ্ঞতা আমাকে বুঝতে সাহায্য করেছে সঠিক গাইডলাইন এবং সিস্টেম থাকলে যে কেউ চীনা ভাষা শিখতে পারে। আর সেই অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে BanglayChinese, যেখানে আমি আপনাকে ঠিক সেই পথ দেখাবো, যেটা আমার কাজে দিয়েছিল।

শূন্য থেকে শুরু করে চীনা ভাষায় দক্ষতা অর্জনের বাস্তব অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য চীনা শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি করতে।

আমার লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধু ভাষা শেখানো নয়, বরং চীনে পড়াশোনার সম্পূর্ণ যাত্রায় পাশে থাকা

আমার বাস্তব অভিজ্ঞতা

Expertise & International Recognition

কোভিড-১৯ মহামারিকালীন সময়ে বাংলাদেশে অবস্থানকালে আমি প্রায় দুই বছর বিভিন্ন চীনা প্রতিষ্ঠানে Professional Interpreter (দোভাষী) হিসেবে কাজ করেছি। এই অভিজ্ঞতা আমাকে ম্যান্ডারিন ভাষার ব্যবহারিক ও প্রফেশনাল প্রয়োগ সম্পর্কে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করেছে।

Achievement in Chinese Bridge 2024

২০২৪ সালে চীনে ফিরে আসার পর আমি বিভিন্ন ভাষাভিত্তিক প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘2024 Whole World Chinese Bridge Chinese Proficiency Competition for Foreigners — Dubbing Show’। বিশ্বজুড়ে হাজারো প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত মাত্র ১০ জন ফাইনালিস্টের একজন হওয়ার গৌরব অর্জন করি।

বর্তমানে আমি চীনে শিক্ষা গ্রহণের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ভাষা-ভিত্তিক কার্যক্রমে সক্রিয় রয়েছি। আমার এই বাস্তব অভিজ্ঞতা এবং স্বীকৃতি Banglay Chinese-এর প্রতিটি শিক্ষার্থীকে সঠিক ও মানসম্মত গাইডলাইন প্রদানের মূল ভিত্তি।

কেন এই প্ল্যাটফর্ম তৈরি করেছি ? ​
কেন আমরা ব্যতিক্রম? আমাদের শুরুর গল্প

চীনে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যখন আমি প্রথম এ দেশে পা রাখি, তখন একজন শিক্ষার্থী হিসেবে আমি নিজেও অসংখ্য প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। ভাষাগত সীমাবদ্ধতা থেকে শুরু করে সঠিক তথ্যের অভাব, আবেদন প্রক্রিয়ার বিভ্রান্তি এবং স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত জটিলতা—প্রতিটি ধাপেই আমি চ্যালেঞ্জ ফেস করেছি। এমনকি চীনে পৌঁছানোর পরেও নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে।

সেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি ‘Banglay Chinese’ গড়ার সিদ্ধান্ত নিই, যেন কোনো বাংলাদেশি শিক্ষার্থীকে আর এমন অনিশ্চয়তায় পড়তে না হয়। আমাদের প্ল্যাটফর্মে একজন শিক্ষার্থী যা পাবেন:

  • শূন্য থেকে প্রফেশনাল লেভেলে চীনা ভাষা শেখার সুযোগ।
  • HSK পরীক্ষার জন্য সম্পূর্ণ একাডেমিক প্রস্তুতি।
  • চীনে উচ্চশিক্ষার প্রতিটি ধাপের জন্য সঠিক ও স্বচ্ছ গাইডলাইন।
  • সরাসরি মেন্টরশিপের মাধ্যমে নিরাপদ ও নির্ভুল আবেদন প্রক্রিয়া।

আমার লক্ষ্য কেবল শিক্ষার্থী পাঠানো নয়, বরং চীনে আসার পর তাদের সঠিক মেন্টরশিপ প্রদান করা। আমরা চাই প্রতিটি বাংলাদেশি শিক্ষার্থী চীনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুক।

আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতি

আমরা চাই প্রতিটি শিক্ষার্থী কেবল ভাষা শিখবে না, বরং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে চীনে উচ্চশিক্ষা এবং গ্লোবাল ক্যারিয়ার গড়ার পথে কয়েক ধাপ এগিয়ে থাকবে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি:

  • 📍 সহজ ও প্র্যাকটিক্যাল পদ্ধতিতে চীনা ভাষা শিক্ষা।
  • 📍 আন্তর্জাতিক শিক্ষার দ্বার উন্মোচন করা।
  • 📍 সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করা।
  • 📍 বাস্তব অভিজ্ঞতার আলোকে সঠিক গাইডলাইন প্রদান।
আমরা বিশ্বাস করি

চীনা ভাষা শেখা কঠিন নয় — প্রয়োজন কেবল সঠিক মেথডলজি।

স্কলারশিপ পাওয়া অসম্ভব নয় — প্রয়োজন সঠিক একাডেমিক গাইডেন্স।

চীনে সফল হওয়া দুর্লভ নয় — প্রয়োজন নিরবচ্ছিন্ন সাপোর্ট।

আর সেই বিশ্বস্ত সাপোর্ট দিতেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Our Commitment

আমরা আপনার সাথে থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত

🗣️

প্রথম “নি হাও” বলা থেকে শুরু করে ভাষা শিক্ষা

🎓

যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত স্কলারশিপ নিশ্চিত করা

✈️

নিরাপদভাবে চীনে পৌঁছানো এবং আবাসন ব্যবস্থা

📜

সফলভাবে পড়াশোনা শেষ করে ক্যারিয়ার গড়া

“আপনার সফলতাই আমাদের সফলতা”

আমাদের ভিশন ও বিশেষত্ব

“আমি শুধু একজন মেন্টর নই, আমি আপনার এই যাত্রার একজন অভিজ্ঞ সহযাত্রী।”

আমি কোনো এজেন্ট নই, যে কেবল টাকার বিনিময়ে সেবা দিচ্ছি। আমি নিজে এই পথ পাড়ি দিয়ে চীনে এসেছি, তাই আমি জানি একজন শিক্ষার্থী প্রথম আসার পর ঠিক কী কী সমস্যার সম্মুখীন হতে পারে। আমার সেই বাস্তব অভিজ্ঞতাই আমার সবচেয়ে বড় শক্তি

আমাদের ভিশন হলো বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য Chinese Learning & Study in China Platform তৈরি করা। আমরা কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং এমন একটি কমিউনিটি গড়তে চাই যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করবে, অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

কেন আমরা অন্যদের থেকে আলাদা?
[•] চীনে পড়াশোনার নিজস্ব বাস্তব অভিজ্ঞতা।
[•] বাংলাদেশিদের জন্য বিশেষভাবে ডিজাইন করা কোর্স।
[•] ধাপে ধাপে অত্যন্ত সহজ শেখার পদ্ধতি।
[•] সাশ্রয়ী মূল্যে মানসম্মত শিক্ষা।
[•] সঠিক ভর্তি ও ভিসা সংক্রান্ত গাইডলাইন।
[•] দীর্ঘমেয়াদী মেন্টরশিপ ও সাপোর্ট সিস্টেম।

“আমরা শুধু কোর্স বিক্রি করি না, আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করি।”

আপনার মনের কিছু সাধারণ জিজ্ঞাসা

“আমি কি সত্যিই চীনা ভাষা শিখতে পারবো?”

হ্যাঁ! আমি পেরেছি, আরও শত শত বাংলাদেশি স্টুডেন্ট পেরেছে — সঠিক মেথড ফলো করলে আপনিও পারবেন

“স্কলারশিপ পাওয়া কি আসলেই সম্ভব?”

একদম সম্ভব! সঠিক প্রসেস এবং গাইডলাইন ফলো করলে স্কলারশিপ পাওয়া মোটেও কঠিন কিছু নয়।

“চীনে গিয়ে কি মানিয়ে নিতে পারবো?”

আমি পেরেছি, আর আপনার এই যাত্রায় আমি আপনাকে ইনশাআল্লাহ্‌ সম্পূর্ণ সাপোর্ট দিবো

Shopping Cart
Scroll to Top